
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৮ এপ্রিল থেকে ২ মে ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৪.০১ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২২.৬৭ শতাংশ। এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সর্বচ্চো ২২.৫০ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁ টেক্সটাইল, ওআইমেক্ম ইলেকট্রোডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, ফার ইস্ট নিটিং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments