ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৮.৯৬ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সর্বচ্চো দর বেড়েছে ২১.৫০ শতাংশ। এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের সর্বচ্চো ১৭.৯৯ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, এনভয় টেক্সটাইল, এমজেএল বাংলাদেশ, এক্সপ্রেস ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments