ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ৯ খাতে। দর বেড়েছে ৮ টি খাতের এবং ৩ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর কমেছে। ভ্রমণ খাতে ৩.২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- আইটি খাতে ১.৪ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৭ শতাংশ, ফার্মা দশমিক ৪ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ, সেবা খাতে দশমিক ২ শতাংশ ও খাদ্য খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে-
খাতগুলো হচ্ছে- ট্যানারি, কাগজ, প্রকৌশল, সাধারণ বীমা, সিমেন্ট, বস্ত্র, জ্বালানি-বিদ্যুৎ, বিবিধ খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments