ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯-২৩ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে সর্বাধিক খাতেই। সাপ্তাহিক রিটার্নে আলোচিত সময়ে ১৯ খাতের দর কমেছে। বাকি ২টি খাতে দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর সবচেয়ে বেশি কমেছে।সপ্তাহজুড়ে এ খাতে ৫২.৭২ শতাংশ দর কমেছে। এদিকে সেবা ও আবাসন খাতের দর ৮.৪৬ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং আর্থিক খাতের দর ৮.৩৪ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ১৯ কোম্পানির মধ্যে অন্যান্যরা হচ্ছে- সিরামিক খাত, তথ্য প্রযুক্তি খাত, লাইফ ইন্স্যুরেন্স খাত, কাগজ ও প্রকাশনা খাত, প্রকৌশল খাত, ভ্রমণ ও অবকাশ খাত, জেনারেল ইন্স্যুরেন্স খাত, চামড়া খাত, সিমেন্ট খাত, খাদ্য ও আনুষঙ্গিক খাত, বস্ত্র খাত, ওষুধ ও রসায়ন খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত, ব্যাংক খাত, বিবিধ খাত এবং কর্পোরেট বন্ড খাত।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে টেলিকমিউনিকেশন খাতের দর বেড়েছে ০.৩১ শতাংশ এবং পাট খাতের দর বেড়েছে ০.১৪ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments