ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২-৬ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১১ খাতের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের। এই খাতে দর কমেছে ৪ পয়েন্ট। এদিকে সপ্তাহজুড়ে প্রকৌশল খাতের দর ২.৬১ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এবং বিবিধ খাতের দর ১.৪৬ পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সপ্তাহটিতে আরও দর কমেছে- কাগজ ও প্রকাশনা খাতে, ওষুধ ও রসায়ন খাতে, ভ্রমণ ও অবকাশ খাতে, জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা খাতে, পাট খাতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে, ব্যাংক খাতে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের।
উল্লেখ, বাকি ৮ খাতের দর বেড়েছে। এছাড়া সেবা ও আবাসন খাতে এবং টেক্সটাইল খাতের দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments