মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৩১ মার্চ থেকে ০৪ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে এবং বাকি ৮টি খাতে দর কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালচনায় এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে এ সাপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে টেক্সটাইল খাতের। এই খাতে ৪.৬৮ শতাংশ দর বেড়েছে। এদিকে সিরামিক খাতে ৩.৭১ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্নে দ্বিতীয় স্থানে এবং প্রকৌশল খাতে ১.০৯ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া সাপ্তাহিক রিটার্নে আরও দর বেড়েছে যেসব খাতে- খাদ্য খাত, আইটি খাত, টেলিকম খাত, ট্যানারি শিল্প খাত, ফার্মা ও ক্যামিকেল খাত, প্রাতিষ্ঠানিক বন্ড খাত, সেবা খাত, আর্থিক খাত, সাধারণ বীমা খাত এবং জ্বালানী ও বিদ্যুৎ খাত।

উল্লেখ, বাকি ৮টি খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে জীবন বীমা খাতে। এই খাতে দর কমেছে ৩ শতাংশ। এছাড়া সিমেন্ট খাতে ১.২০ শতাংশ, ভ্রমণ খাতে ১.১৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮১ শতাংশ, পাট খাতে ০.৭৭ শতাংশ, ব্যাংক খাতে ০.২৯ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.১০ শতাংশ এবং বিবিধ খাতে ০.০৪ শতাংশ দর কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments