ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৭ খাতেই লোকসান হয়েছে। বাকি ৪টি খাতে দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন কমেছে ০.৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে পাট খাত। এই খাতের দর ৮.২৩ শতাংশ কমেছে। এদিকে আইটি খাতে ৪.৭২ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং আর্থিক খাতের দর ৪.৪৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৫৯, প্রকৌশল খাতে ৩.১০, ওষুধ ও রসায়ন খাতে ২.৬৮ শতাংশ, সিরামিক খাতে ২.৪৭, সিমেন্ট খাতের দর ২.৩৬, ট্যানারি খাতে দর ১.৮৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৭২, কাগজ ও প্রকাশনা খাতে ১.১৪, জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ১.০১, টেক্সটাইল খাতের দর ০.৪৯ শতাংশ, বিবিধ খাতের দর ০.৪৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ০.৩৭ শতাংশ, কর্পোরেশন বন্ডে ০.১০ শতাংশ এবং ব্যাংক খাতের দর ০.০৮ শতাংশ কমেছে।
উল্লেখ, আলোচিত সপ্তাহটিতে দর বৃদ্ধি পাওয়া ৪টি খাতের মধ্যে সেবা ও আবাসন খাতে ১.৭৬, টেলিকমিউনিকেশনে ০.৭৮ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.৬১ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের দর ০.২৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments