ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ২৭ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৩টি খাতের দর বেড়েছে। বাকি ৮টি খাতের দর কমেছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ০.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচুয়াল ফান্ড খাতের। এই খাতে দর বেড়ে ২.৭৭ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে ওষুধ ও রসায়ন খাতের দর ১.৪৩ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং আর্থিক খাতের দর ১.০২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- কর্পোরেশন বন্ডের দর ০.৮৩, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৭৯, টেলিকমিউনিকেশনে ০.৫৮, সিমেন্ট খাতে ০.৫২, সেবা ও আবাসন খাতের দর ০.৫১, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৪৭, ট্যানারি খাতে ০.৩৭, বিবিধ খাতে ০.২৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.১৩ শতাংশ এবং ব্যাংক খাতে ০.০৩ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৩ খাতের দর বাড়লেও কমেছে ৮টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত, এই খাতের দর ১.৭৪ শতাংশ দর কমেছে। এছাড়াও আইটি খাতে ০.৮৪, টেক্সটাইল খাতে ০.৭৬, পাট খাতে ০.৫৫, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৪১, প্রকৌশল খাতে দর ০.২৭, সিরামিক খাতের দর ০.০২ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments