শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে ২০ খাত লোকসানে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে ২০ খাত লোকসানে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০টি খাতেই দর কমেছে। শুধুমাত্র ১টি খাতের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সর্বোচ্চ লোকসান হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের। এই খাতের দর কমে ৮.৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সপ্তাহজুড়ে কাগজ ও প্রকাশনা খাতের দর ৫.৫১ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ৩.৮৯ পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খতগুলোর মধ্যে- টেক্সটাইল খাতে ৩.৮৫ পয়েন্ট, আইটি খাত ৩.৬২ পয়েন্টে, সিরামিক খতে ৩.৬, মিউচুয়াল ফান্ড খাতে ৩.৫৩, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.২২, ব্যাংক খাতে ২.৯৯, ওষুধ ও রসায়ন খাতের দর ২.৭৯ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ২.৬৮, টেলিকমিউনিকেশনে ২.৫৯, প্রকৌশল খাতে দর ২.৫১, সিমেন্ট খাতে ১.৯৯, সেবা ও আবাসন খাতের দর ১.৮৩, ট্যানারি খাতে ১.৫৭, পাট খাতে ১.৪৫, কর্পোরেশন বন্ডের দর কমে ১.১৭ পয়েন্টে, বিবিধ খাতেও ১.১৭ পয়েন্ট এবং লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ০.২৮ পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের দর কমে শুধুমাত্র আর্থিক খাতের দর ০.৩৫ পয়েন্ট বেড়েছে। ডিএসই পর্যালোচনায় দেখা যায় মার্কেট রিটার্ন ২.৭১ শতাংশ কমেছে। যা তার আগের সপ্তাহে ০.৩২ শতাংশে অবস্থান করেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments