ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৭টি খাতের দর কমেছে। ১৪টি খাতের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ দর কমেছে লাইফ ইন্স্যুরেন্স খাতের। এই খাতের দর কমে ০.৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে সপ্তাহজুড়ে ওষুধ ও রসায়ন খাতেরর দর ০.৯২ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ০.৮১ পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৫৪, পাট খাতে ০.৫১, বিবিধ খাতে ০.১২ এবং সিমিন্ট খাতের দর ০.০৭ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments