ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহের ব্যবধানে অর্থাৎ গত ১১ জুন, ২০২৩ তারিখ থেকে ১৫ জুন পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সাপ্তাহে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ২৩.৯৯ শতাংশ। সাপ্তাহটিতে ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এই কোম্পানির। শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৯.৫০ টাকায়।
এছাড়াও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর ২০.৯৬ শতাংশ কমে সাপ্তাহিক লুজার তালিকার দ্বিতীয় এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০.৯৪ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এই তালিকায় আরোও অন্তর্ভূক্ত হয়েছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments