ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৮ জুলা্ই থেকে ১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩২ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের ২৪ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ,এনআরবি ব্যাংক, লাভেলো, সী পার্ল, স্কয়ার ফার্মা, ইউনিলিভার কনজিউমার, এবং ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments