ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিদিন গড়ে ২১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয় এবং ইউনাইটেড ফাইন্যান্সের প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫২ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামি ব্যাংক, এমজেএল বিডি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং, ওরিয়ন ফার্মা এবং বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments