শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৪৫ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ৪৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৭ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেকের ৩১৬ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকার, জিপিএই ইস্পাতের ২৩০ কোটি ৭১ লাখ ৯১ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ২১৮ কোটি ৬ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯৮ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকার, আরএকে সিরামিকসের ১৯৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকার, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্সের ১৮৭ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ১৬৮ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments