ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইসিবি, ইনট্রাকো রিফুয়েলিং, ড্রাগণ সোয়েটারকা, গ্রামীণফোন এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments