ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২০ থেকে ২৪ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিএসইর প্রতিদিন গড়ে ২৫ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয় এবং সিটি ব্যাংকের প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments