ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৩ থেকে ৭ আগস্ট , ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের প্রতিদিন গড়ে ৩৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয় এবং যমুনা ব্যাংকের প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ




























Recent Comments