ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই তিন কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের প্রতিদিন গড়ে ২৪ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয় এবং সামিট এলায়েন্সের প্রতিদিন গড়ে ২৩ কোটি ১৮ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, খান ব্রাদাস্, প্রগতি লাইফ ইন্সুরেন্স,সিভিও পেট্রোকেমিক্যাল, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments