শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে একমি পেস্টিসাইডস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১০ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সাপোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৫ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (২.২৫ শতাংশ), ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা (২.২১ শতাংশ), টেকনো ড্রাগসের ১৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা (১.৯৭ শতাংশ), সিটি ব্যাংকের ১৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা (১.৯৬ শতাংশ), ফাইন ফুডসের ১১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা (১.৭০ শতাংশ), বিডি থাই ফুডের ১১ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা (১.৬৮ শতাংশ) এবং হাক্কানি পাল্পের ১১ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা (১.৬৮ শতাংশ)।

ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments