ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০১-০৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৯ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৫২%। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ১.৯৮%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৭১%, যমুনা ব্যাংকের ১.৬২%, আরডি ফুডের ১.৫০%, মীর আখতারের ১.৪৮%, লাভেলো আইসক্রীমের ১.৪৮%, একমি পেস্টিসাইডের ১.৪৫%, নাভানা ফার্মার ১.৪৪% ও সিটি ব্যাংকের ১.৪৪% লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments