ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৪ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ০৮ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির ৮২ কোটি ৬৩ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি হাতবদলের পরিমান ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেড ৮৩ লাখ ৩ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকা। এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৯০ লাখ ৮৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা। কোম্পানিটি তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন,মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments