
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৫ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৯২ কোটি ০৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন হয় এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ১৬৯ কোটি ৫৬ লাখ ০৫ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, জে এম আই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মেঘনা লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments