ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৪ মে, ২০২৩ তারিখ থেকে ১৮ মে পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৭৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনী সী ফুড লিমিটেডের ১২৯ কোটি ৫০ হাজার টাকা লেনদেন হয় এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ১২৬ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্টে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেমস, আমরা নেটওয়ার্কস এবং ইউনিক হোটেল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments