ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৯ জুলাই, ২০২৩ তারিখ থেকে ১৩ জুলাই পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ১৭২ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা লেনদেন হয় এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৪১ কোটি ৩২ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সী পার্ল বীচ রিসোর্ট, জেনারেশন নেক্সট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, এডিএন টেলিকম এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments