ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২২ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭২ কোটি ৫৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাস লিমিটেড ৬৭ কোটি ৭০ লাখ ০২ হাজার টাকা লেনদেন হয় এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমটেড ৫৯ কোটি ৯৮ লাখ ০৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, জেমিনি সী ফুড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রভাতী ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডান্ট্রিজ, কোহিনূর ক্যামিকেলস এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments