সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির সপ্তাহজুড়ে ১০২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে কোম্পানিটি প্রথম স্থান দখল করলেও শেয়ারের দর ১২.৫৬ শতাংশ কমেছে। শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছিল ৩৬১ টাকা ৩০ পয়সা। ঐদিন কোম্পানিটির সর্বমোট ২৫ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকায় ৬ লাখ ৮৯ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন করে।

এছাড়াও আলোচ্য সপ্তাহে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১০০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৯২ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments