ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ গত ৩১ মার্চ থেকে ০৪ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে এই কোম্পানির গড়ে প্রতিদিন ২৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪২ শতাংশ। এদিকে আলিফ ইন্ডাস্ট্রিজের এ সপ্তাহে গড়ে প্রতিদিন ২০ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং সেন্ট্রাল ফার্মার গড়ে প্রতিদিন ২০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আলোচিত সপ্তাহে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরও রয়েছে মালেক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরটরিজ, লাভেলো, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments