বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসাবসিডিয়ারিতে সীমাতিরিক্ত বিনিয়োগ: লাগাম ধরলো বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

সাবসিডিয়ারিতে সীমাতিরিক্ত বিনিয়োগ: লাগাম ধরলো বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে তাদের সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানসমূহে সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। এক্ষেত্রে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হওয়ার পাশাপাশি ঋণ/বিনিয়োগ ফেরত না পাওয়ার আশংকা দেখা দিয়েছে। তাই এখন থেকে সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানসমূহে ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: আমির উদ্দিন স্বাক্ষতির এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৪(গ) ও ১৬ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের সার্কুলার নং-০৩, তারিখ-১৫/০২/২০২২-এর ধারার ব্যত্যয় ঘটিয়ে কিছু আর্থিক প্রতিষ্ঠান সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানসমূহে সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। এছাড়া, উক্ত প্রতিষ্ঠানসমূহে প্রদত্ত ঋণের সুদ মওকুফ কিংবা ঋণ অবলোপনের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান লংঘনের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানসমূহের ঋণ/বিনিয়োগ ফেরত না পাওয়ার আশংকা দেখা দিয়েছে।

এমতাবস্থায়, আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে এবং এ খাতে ঋণ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানে ঋণ বা বিনিয়োগ প্রদান, সুদ বা মুনাফা মওকুফ ও বিতরণকৃত ঋণ অবলোপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments