ডেইলি শেয়ারবাজার রপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) খুলবে। এই কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানিটির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, লিগ্যাসির সাবসিডিয়ারি কোম্পানিটি মূলত স্থানীয় বাজারের জন্য স্যু ও চামড়াজাত পণ্য উৎপাদন করবে।
কোম্পানিটির দাবি, চামড়া খাতে ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সাবসিডিয়ারি লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বাড়াতে সাহায্য করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments