বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসাবেক স্বামীর বিয়ের দিন যা বললেন সামান্থা
spot_img
spot_img

সাবেক স্বামীর বিয়ের দিন যা বললেন সামান্থা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের অনুষ্ঠান আজ সন্ধ্যার পরই। তার আগেই নাগার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন পোস্টে শোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই মনে করছেন, নাগাকে ইঙ্গিত করেই ওই পোস্ট করেছেন সামান্থা।

নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সবার নজরে ছিল, নাগার প্রাক্তন স্ত্রী এই বিয়ে নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন। তবে নাগার বিয়ে নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সামান্থাকে। কিন্তু বিয়ের দিন দুপুরে ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন সামান্থা।

ইনস্টাগ্রামে একটি মেয়ে ও একটি ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছেন সামান্থা। এর সঙ্গে লিখেছেন, ফাইট লাইক গার্লস! সামান্থার কথায়, যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়াই করে যাও।

২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। ২০২১ সালে দুজনের বিচ্ছেদের ইঙ্গিত মেলে যখন সামান্থা নিজের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে পদবী বাদ দেন। এরপরই বিচ্ছেদ।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারে মন দেন সামান্থা। পরে নিজের অটো ইমিউন রোগের কথাও জানান। সেই রোগের সঙ্গে এখনও অভিনেত্রীর লড়াই চলছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments