ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান সামরিক ও কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার উপযুক্ত সময় নির্ধারণে সামরিক বাস্তবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আরাগচি বলেন, একটি যুদ্ধের সমাপ্তি সাধারণত দুটি পথে হতে পারে— পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় তখনই আসে, যখন সামরিক ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য অবস্থান নিশ্চিত করা যায়।
তিনি বলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এবং আলোচনা শুরুর সময় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিদ্ধান্ত জনগণের জীবন ও দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই প্রতিটি পদক্ষেপ নিতে হবে সতর্ক বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ চালিয়ে গেলে সম্ভাব্য লাভ ও ক্ষতির বিষয়টি রাজনৈতিক নেতৃত্বকে সবসময় বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে মানবিক ক্ষয়ক্ষতি এবং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
আরাগচির দাবি, চলমান সংঘাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও আন্তর্জাতিক অঙ্গনে ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রীয় সক্ষমতারও প্রমাণ দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments