রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা
spot_img
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজার নিয়ে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সংশ্লিষ্টদের সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব গুজবে কান না দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে মর্মে ঘোষণা দিয়ে বিভিন্ন অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য বিএসইসি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে, এ ধরনের তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।

বিএসইসি দেশের পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments