শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসামিটের তিন বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু
spot_img
spot_img

সামিটের তিন বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের তিনটি বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদ্যুৎ কেন্দ্র ৩টি হলো- আশুলিয়া পাওয়ার প্ল্যান্ট, চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং মাধবদী পাওয়ার প্ল্যান্ট।

তথ্যমতে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে দর কষাকষির মাধ্যমে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হওয়ার পর গতকাল বুধবার (২২ নভেম্বর) উৎপাদন শুরু হয়েছে আলোচিত তিন বিদ্যুৎকেন্দ্রে।

আলোচিত তিনটি বিদ্যুৎকেন্দ্রের প্রতিটির গ্যাসভিত্তিক ১০ মেগাওযাটের কাছাকাছি। কেন্দ্র তিনটির বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের সাথে সামিটের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল, তার মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে যায়।

এর প্রেক্ষিতে সামিট পাওয়ার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে। উভয় পক্ষ দর কষাকষির মাধ্যমে গত ২১ নভেম্বর বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্ষম হয়। তারপর দিন বিদ্যুৎ উৎপাদন ও তা বিআরইবিকে সরবরাহ শুরু করে পাওয়ার প্ল্যান্ট তিনটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments