ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিমা দাবি আদায় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন লিমিটেড। কোম্পানিটি বিমা কোম্পানির কাছ থেকে ১৫ কোটি টাকা আদায় করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধের অংশ হিসাবে এই টাকা আদায় করেছে।
কোম্পানিটির ২০২০ সালের ১৫ অক্টোবরের অগ্নিকান্ডে ভবন নির্মার্ণের কাঁচামাল বাবদ ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকার বিমা দাবি ছিল।
উল্লেখিত অর্থ কোম্পানিটি ভবনের গোডাউন পুর্ননির্মাণ এবং অন্যান্য জরুরি কাছে ব্যবহার হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments