ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund) সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৩.৫০% ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৩৫ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments