শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত: নতুন যুক্ত হলো ৮ কোম্পানি
spot_img
spot_img

সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত: নতুন যুক্ত হলো ৮ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিএসইর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে ০৮টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ০৮টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকর হবে ৩০ জুন ২০২১ থেকে।


নতুন করে যুক্ত কোম্পানীগুলো হলো-ব্যাংক এশিয়া, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিএসআরএম স্টিলস, কনফিডেন্স সিমেন্ট, লিনডে বাংলাদেশ, মতিন স্পিনিং মিলস, পাওয়ার গ্রিড এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস।
ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানি হলো- আমরা নেটওয়ার্কস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমান ফিড, বিবিএস ক্যাবলস, এসকোয়ার নিট কম্পোজিট, কেপিসিএল, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এবং সিঙ্গার বাংলাদেশ।

নতুন করে যুক্ত হওয়া ০৮ কোম্পানীসহ ৩০ কোম্পানীর নাম হলো-
বিএসআরএম লিমিটেড, ঢাকা ব্যাংক, ডোরিন পাওয়ার, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, গ্রিন ডেলটা ইন্সুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্যাংক এশিয়া, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিএসআরএম স্টিলস, কনফিডেন্স সিমেন্ট, লিনডে বাংলাদেশ, মতিন স্পিনিং মিলস, পাওয়ার গ্রিড এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস, সামিট পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, তিতাস গ্যাস এবং উত্তরা ব্যাংক।

এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভূক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ১৭.৫৩ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ২৩.০৬ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments