মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিঙ্গার বাংলাদেশের গোডাউনে আগুন
spot_img
spot_img

সিঙ্গার বাংলাদেশের গোডাউনে আগুন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের গোডাউনে আগুন লেগেছে। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত কোম্পানিটির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, তাদের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। গোডাউনে থাকা কোনো দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতাও অনেকটাই বেশি।

এদিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় সিঙ্গারের একটি গোডাউনে আগুন লাগার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই অ্যাডমিন) আব্দুস সালাম জানিয়েছেন, যে গোডাউনটিতে আগুন লেগেছে সে পাশে পানির উৎস নেই। তাই মহাসড়কের অপর পাশ থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ কারণে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সাভার ফায়ার সার্ভিসের কন্টোলের ফায়ার ম্যান মো. দুলাল বলেন, সিঙ্গারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় সাড়ে ৮টার দিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাভার ফায়ার সার্ভিসের চারটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

এদিকে সিঙ্গার বিডির কোম্পানি সচিব কাজী আশিকুর রহমানের সঙ্গে আলাপ করলে তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, ওইখানে আমাদের দু’টি গোডাউন রয়েছে। তার মধ্যে একটিতে আগুন লেগেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments