ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার ১৯ জুন অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম কমিশন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ইউনিট ১০ টাকা অভিহিত মূল্যের ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এই ফান্ডের স্পন্সর কমিউনিটি ব্যাংক লিমিটেড তাতে ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments