ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আ( EPS) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৮ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments