সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিভিও পেট্রোকেমিক্যালের অয়েল ট্যাঙ্কার ক্রয়ের সিদ্ধান্ত
spot_img
spot_img

সিভিও পেট্রোকেমিক্যালের অয়েল ট্যাঙ্কার ক্রয়ের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেড একটি অয়েল ট্যাঙ্কার কিনবে। এ লক্ষ্যে কোম্পানিটি ‘এমএস এম এ বাশার অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড কাঁচামাল ন্যাপথা হতে উৎপাদিত বিএসটিআই এর মানমাত্রায় সলভেন্ট উৎপাদনের লক্ষে বিগত ২২-০৯-২০২১ ইং তারিখে বিপিসি’র সাথে একটি ন্যাপথা ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয় । বিপিসি’র অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড হতে নৌপথের মাধ্যমে ন্যাপথা পরিবহনের বিধান থাকায় ন্যাপথার মানমাত্রা ও পণ্যের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা ও ঝুঁকিমুক্ত ভাবে ন্যাপথা পরিবহন পূর্বক সরবরাহের নিমিত্তে জাপান হতে প্রস্তুতকৃত ২০৭৩ মেট্রিক টন ধারন ক্ষমতার উন্নতমানের একটি জাহাজ ক্রয়ের লক্ষ্যে বিগত ১৫-০১-২০২২ ইং তারিখে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি সম্পাদিত হয় ।

নিজস্ব জাহাজে পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন পণ্যের গুনগতমান, পণ্যের পরিমাপ ও পণ্যের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চায়তা প্রদান করা সম্ভব হবে অন্যদিকে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমান পরিবহন ব্যয় হ্রাস পাবে । এছাড়াও নিজ কাঁচামাল পরিবহনের পাশাপাশি অন্য কোম্পানীর পণ্য পরিবহন করে এ খাতে অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে।

উক্ত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান শামসুল আলম শামীম, কোম্পানীর পরিচালক মোহাম্মদ আমিন, কোম্পানীর সচিব খাজা মঈন উদ্দীন হোসেন ও কোম্পানীর ফ্যাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ ফারুক ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments