শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসিরিজ বাতিলের কোনো সম্ভবানা নেই খেলা হবেই: বিসিবি সভাপতি
spot_img
spot_img

সিরিজ বাতিলের কোনো সম্ভবানা নেই খেলা হবেই: বিসিবি সভাপতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়া যেকোনো দলের জন্যই কঠিন। বিশেষ করে উপমহাদেশের দেশগুলোর অবস্থা বেশি খারাপ। আর বাংলাদেশ তো জয় দূরের কথা, সেখানে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারে না। তাই ভালো কিছু করার লক্ষ্য নিয়েই গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে দেশ ছাড়ে টাইগাররা। কিন্তু সেখানে এখনো হোটেল রুমেই দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। অবশ্য মাঝখানে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল। সেটাও হঠাৎ করেই বন্ধ করে দেয় কিউই স্বাস্থ্য বিভাগ।

মূলত গত ১৭ ডিসেম্বর করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এটা নিয়ে অসন্তুষ্ট দেখা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের মাঝে। এমনকি কয়েকজন ক্রিকেটার সিরিজ বাতিল করে দেশে ফিরে আসার কথাও না কি জানিয়েছিলেন। তবে আপাতত সব শঙ্কা দূর করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বলেছেন, সিরিজ বাতিলের কোনো সম্ভবানা নেই। খেলা হবেই।

এমন পরিস্থিতির মধ্যেই আজ রবিবার (১৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড থেকে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে। পেসার শরিফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ্‌ আমাদের অনেক ভালো লাগছে। আজ একটি কোভিড টেস্ট নিয়েছে। এটাতে সবার নেগেটিভ আসলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলন করতে পারবো। এটা নিয়ে সবাই রোমাঞ্চিত।

মাঠে ফিরতে মরিয়া ক্রিকেটাররা। সেটাই শোনালেন এই তরুণ পেসার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমরা অনেকদিন ধরে কাজ (অনুশীলন) করতে পারছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন করোনা টেস্টের ফল নেগেটিভ আসে।

করোনার কারণে সতর্কতাবশত ক্রিকেটারদের পৃথক গ্রুপে ভাগ করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ফলে এতদিন কেউ কারো সঙ্গে দেখা করতে পারতেন না। তবে ভালো খবর হলো এখন পরস্পরের সঙ্গে দেখা করার ও কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। তাতে উচ্ছ্বাস প্রকাশ করে শরিফুল বলেন, আলহামদুলিল্লাহ্‌ আমরা এখন ভালো আছি, আমাদেরকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, তবে এখন প্রতিদিনই নিচে গিয়ে সামাজিক দূরত্ব মেনে দুই-তিনবার দেখা ও কথা বলতে পারি, একজন আরেকজনের চেহারা দেখলে ভালো লাগে।

সবশেষে আশার কথা শোনালেন তিনি। শরিফুল বলেন, এবার ভালো কিছুর জন্যই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ্‌ এবার সেটা করে দেখাবো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments