বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি: মার্কিন বিশেষ দূত
spot_img
spot_img

সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি: মার্কিন বিশেষ দূত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিয়ার কয়েকটি স্থানে বিমান হামলার পর ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে টম ব্যারাক জানান, এই চুক্তিটি তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেয়েছে। তবে সিরিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই চুক্তি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই মার্কিন বিশেষ দূত আরও বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন অস্ত্র নামিয়ে রাখে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে এক হয়ে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।’

এর আগে গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির পক্ষ থেকে তখন বলা হয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই তারা এ হামলা চালিয়েছে। অঞ্চলটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রত্যাহার না করাকেও হামলার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকে সরকারপন্থী বাহিনী ও দ্রুজদের মধ্যে সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, কয়েক দফার সংঘর্ষে অঞ্চলটিতে নিহতের সংখ্যা প্রায় ৬০০ জন। তাদের মধ্যে ৩০০ জনই দ্রুজ সম্প্রদায়ের।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, অস্ত্র ছাড়ছে না হিজবুল্লাহ

এর আগে বুধবারের হামলার পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, ‘সুয়েইদা অঞ্চল থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার শুরু হয়েছে।’ ভাষণে তিনি আরও জানান, তাঁর সরকার দ্রুজ বাহিনীর সঙ্গে একটি নতুন যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments