বৃহস্পতিবার, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসিলেটে বাংলাদেশের হতাশার দিন
spot_img
spot_img

সিলেটে বাংলাদেশের হতাশার দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিলেট টেস্টের শুরুতে বাংলাদেশের পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা। তবে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন দুজন। উইকহ্যাম ফিরলেও দুর্দান্ত সেঞ্চুরিতে দিন শেষ করেছেন জাঙ্গু। প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে অবশ্য সেই সিদ্ধান্তের সুফল পায়নি সফরকারীরা। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ইনিংসের পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ১৮ বলে ৯ রান করে ফেরেন এই ওপেনার। পরের ওভারেই হাসান মাহমুদের শিকার হন কাভেম হজ। সুইং বুঝতে না পেরে বল ছেড়ে দিলে সেটি সরাসরি আঘাত করে স্টাম্পে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। ১২ রান করেন ডা সিলভা। তাতে ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

সেই বিপর্যয় সামাল দিতে চতুর্থ উইকেটে জাঙ্গুর সঙ্গে জুটি বাঁধেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দুজন। ১০১ বলে আসে জুটির প্রথম ৫০ রান। এরপর দ্রুত রান তুলে শতরানের মাইলফলকও পেরিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ২৫১ বলে ১৩১ রান যোগ করেন এই জুটি।

দ্বিতীয় সেশনের শেষ দিকে হাসান মাহমুদ ভাঙেন এই প্রতিরোধ। তার বল ব্যাটের বাইরের কানায় লাগিয়ে বোল্ড হন উইকহ্যাম। তবে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন এই ব্যাটসম্যান। ১৪৫ বলে পাঁচটি চারে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।

১৮০ রানে ৪ উইকেট নিয়ে চা বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পরও অবশ্য জাঙ্গুকে থামানো যায়নি। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিয়েছেন জাস্টিন গ্রিভস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দিনের শেষ ভাগে আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা।

দিনের খেলা শেষ হওয়ার সময় জাঙ্গু অপরাজিত ছিলেন ১৭১ বলে ১১১ রানে। তার ইনিংসে রয়েছে ১১টি চার। গ্রিভস অপরাজিত ৬২ বলে ৩৫ রান নিয়ে। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments