ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দা আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি। পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তারপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।
উল্লেখ্য, গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments