শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedসুস্থ আছেন জামায়াত আমির, সার্জারি সম্পন্ন
spot_img
spot_img

সুস্থ আছেন জামায়াত আমির, সার্জারি সম্পন্ন

ডেইলি শেয়ারবাজার্ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফল হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ (শনিবার, ২ আগস্ট) দুপুরে ওপেন হার্ট সার্জারি শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন।

সকাল সাড়ে ৮টায় জামায়াত আমিরের বাইপাস সার্জারি শুরু হয়। এ অস্ত্রোপচার পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম। সার্জারি চলে বেলা ১২টা পর্যন্ত। পরে বেলা সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডা. শফিকুর রহমানের সার্জারির আপডেট তুলে ধরেন।

তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এর আগে, ১৯ জুলাই ঢাকায় এক সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে ৩০ জুলাই করা হয় এনজিওগ্রাম। তাতে ধরা পড়ে তার হৃদপিণ্ডের পাঁচটি আর্টারিতে ব্লক।

চিকিৎসকেরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও, দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন ডা. শফিকুর রহমান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments