বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের উত্থানেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গরবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।


এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩০৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ৩৫৬ কোটি ৬০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৫০ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৩৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৯২ পয়েন্টে এবং  ডিএসই-৩০ সূচক ১০.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৬৯ পয়েন্টে।

ডিএসইতে ৩৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৭ কোটি ৪০ লাখ ২২ হাজার ৯৮১টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments