ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ সেপ্টেম্বর, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। এ দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪০৬ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।
ডিএসইতে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৫৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments