
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬৩ কোটি ৭৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯১ পয়েন্টে।
ডিএসইতে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ১৯ লাখ ২৯ হাজার ২৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments