
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থনের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৫ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮২ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার ১১৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments