ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ নভেম্বর, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ সকাল ১১ টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬৮৮ কোটি ৯৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments